সংবাদ

বজ্রপাতে চা-শ্রমিকের মৃত্যু, আহত ২

 প্রতিনিধি, পঞ্চগড়
প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পিএম

বজ্রপাতে চা-শ্রমিকের মৃত্যু, আহত ২
বজ্রপাতে নিহত সারোয়ারদি (২৪)। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা-বাগানে কাজ করার সময় বজ্রপাতে সারোয়ারদি (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সারোয়ারদি ওই গ্রামের আবু সামাদের ছেলে। আহতরা হলেন একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। তারা বর্তমানে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ ভোর ছয়টার দিকে সারোয়ারদিসহ কয়েকজন শ্রমিক চা-বাগানে পাতা কাটতে যান। কাজের সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সারোয়ারদির মৃত্যু হয়।

ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে চা-শ্রমিকের মৃত্যু, আহত ২

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা-বাগানে কাজ করার সময় বজ্রপাতে সারোয়ারদি (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সারোয়ারদি ওই গ্রামের আবু সামাদের ছেলে। আহতরা হলেন একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। তারা বর্তমানে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ ভোর ছয়টার দিকে সারোয়ারদিসহ কয়েকজন শ্রমিক চা-বাগানে পাতা কাটতে যান। কাজের সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সারোয়ারদির মৃত্যু হয়।

ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত