সংবাদ

পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রের তার ও সরঞ্জাম লুট, অন্ধকারে ৫ গ্রাম

প্রতিনিধি , পলাশ (নরসিংদী)
প্রতিনিধি , পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পিএম

পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রের তার ও সরঞ্জাম লুট, অন্ধকারে ৫ গ্রাম
ছবি : সংবাদ

নরসিংদীর পলাশে একটি বিদ্যুৎ উপকেন্দ্রের (সাবস্টেশন) নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় পাঁচ লাখ টাকার সরঞ্জাম লুট করেছে একদল দুর্বৃত্ত। রোববার (২৬ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ঘোড়াশাল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অধীন ভাগদী ৩৩/১১ কেভি উপকন্দ্রে এ ঘটনা ঘটে।

চলতি লাইন থেকে তার ও সরঞ্জাম কেটে নেওয়ায় উপজেলার ভাগদী ও রাজাবোসহ অন্তত পাঁচটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে তিনটি মোটরসাইকেলে করে ৫-৬ জন সশস্ত্র দুর্বৃত্ত উপকন্দ্রে প্রবেশ করে। তারা সেখানে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেল কেবল ও রাইজারের তার কেটে নিয়ে পালিয়ে যায়।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঘোড়াশাল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মনোয়ার হোসেন সুমন বলেন, দুর্বৃত্তরা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এতে কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রের তার ও সরঞ্জাম লুট, অন্ধকারে ৫ গ্রাম

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

নরসিংদীর পলাশে একটি বিদ্যুৎ উপকেন্দ্রের (সাবস্টেশন) নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় পাঁচ লাখ টাকার সরঞ্জাম লুট করেছে একদল দুর্বৃত্ত। রোববার (২৬ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ঘোড়াশাল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অধীন ভাগদী ৩৩/১১ কেভি উপকন্দ্রে এ ঘটনা ঘটে।

চলতি লাইন থেকে তার ও সরঞ্জাম কেটে নেওয়ায় উপজেলার ভাগদী ও রাজাবোসহ অন্তত পাঁচটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে তিনটি মোটরসাইকেলে করে ৫-৬ জন সশস্ত্র দুর্বৃত্ত উপকন্দ্রে প্রবেশ করে। তারা সেখানে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেল কেবল ও রাইজারের তার কেটে নিয়ে পালিয়ে যায়।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঘোড়াশাল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মনোয়ার হোসেন সুমন বলেন, দুর্বৃত্তরা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এতে কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত