সংবাদ

চুনারুঘাটে সড়কের পাশ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রতিনিধি, চুনারুঘাট, হবিগঞ্জ
প্রতিনিধি, চুনারুঘাট, হবিগঞ্জ
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৭ পিএম

চুনারুঘাটে সড়কের পাশ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাড-৯)। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কালভার্টের নিচে ঝোপের মধ্যে ফেলে রাখা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি দেশীয় একনলা শটগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

চুনারুঘাটে সড়কের পাশ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাড-৯)। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কালভার্টের নিচে ঝোপের মধ্যে ফেলে রাখা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি দেশীয় একনলা শটগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত