দেশের ১৩টি জেলায় আজ সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টিসহ তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ৫টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জেলাগুলোকে ঝড়ের তীব্রতা বিবেচনায়
দুই ভাগে ভাগ করা হয়েছে:
সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড় (২ নম্বর নৌ হুঁশিয়ারি
সংকেত): রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর
দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি
বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে
২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় (১ নম্বর সতর্কসংকেত): ঢাকা,
মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর
দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো
হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে
বলা হয়েছে।
নদীপথে চলাচলকারী ছোট-বড় সকল নৌযানকে আবহাওয়ার পরিস্থিতি
পর্যবেক্ষণ করে এবং সংকেত মেনে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন