রাজধানীর মোটরসাইকেল চালকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ঢাকার গুরুত্বপূর্ণ ১১টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস ছাড়া মোটরসাইকেলে কোনো জ্বালানি তেল পাওয়া যাবে না।
সোমবার
দুপুরে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের
মাধ্যমে এই সিদ্ধান্তের কথা
জানানো হয়েছে। নতুন এই নিয়ম
কার্যকর হওয়ার ফলে নির্দিষ্ট পাম্পগুলোতে
জ্বালানি সংগ্রহ করতে হলে চালকদের
অবশ্যই ফুয়েল পাস সঙ্গে রাখতে
হবে।
জ্বালানি
তেল সংগ্রহের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা ফিলিং
স্টেশনগুলোর তালিকাও প্রকাশ করেছে মন্ত্রণালয়। এই তালিকায় রয়েছে:
ঢাকার শাপলা চত্বরের করিম অ্যান্ড সন্স,
মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ, উত্তরার এয়ারপোর্ট এলাকার মাসুদ হাসান ফিলিং স্টেশন এবং তেজগাঁও শিল্প
এলাকার মেসার্স সততা অ্যান্ড কোম্পানি।
এছাড়া
তালিকার অন্যান্য পাম্পগুলো হলো: মিরপুর ইব্রাহিমপুরের
মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, গাবতলীর মেসার্স এসপি ফিলিং স্টেশন
লিমিটেড এবং তেজগাঁওয়ের সিটি
ফিলিং স্টেশন।
উত্তরা
এলাকার সেবা গ্রীন ফিলিং
স্টেশন, মিরপুর-২ এর স্যাম
এসোসিয়েটস এবং কালশী রোডের
সুমাত্রা ফিলিং স্টেশনেও ফুয়েল পাস ছাড়া তেল
মিলবে না।
মন্ত্রণালয়ের
পক্ষ থেকে জানানো হয়েছে,
মঙ্গলবার থেকে এই ১১টি
স্টেশনে মোটরসাইকেল চালকদের তেল নিতে হলে
পাস দেখানো বাধ্যতামূলক। এদিকে জ্বালানি সংক্রান্ত এই নির্দেশনার পাশাপাশি
ব্যক্তিগত গাড়ির নিবন্ধন প্রক্রিয়া নিয়েও নতুন তথ্য জানানো
হয়েছে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, ব্যক্তিগত গাড়ি
নিবন্ধনের জন্য এখন থেকে
‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে। এর
আগে পর্যায়ক্রমে ক, খ এবং
গ সিরিজের গাড়ি নিবন্ধনের জন্য
উন্মুক্ত করা হয়েছিলো। মূলত
জ্বালানি ব্যবস্থাপনা ও যানবাহন নিবন্ধনে
শৃঙ্খলা ফিরিয়ে আনতেই সরকারের পক্ষ থেকে এই
পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে
জানা গেছে। ফলে নির্ধারিত স্টেশনগুলো
থেকে জ্বালানি নিতে আগেভাগেই ফুয়েল
পাস নিশ্চিত করতে হবে চালকদের।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন