সংবাদ

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি, ঘোষণা প্রধানমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি, ঘোষণা প্রধানমন্ত্রীর
যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি শহীদ জিয়ার দল, দেশনেত্রী খালেদা জিয়ার দল। এই বিএনপি বর্তমানে সরকার পরিচালনা করছে। আমরা শহীদ জিয়া ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ পূরণ করতে চাই। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি- ইনশাল্লাহ মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করবো।’

তিনি আরও জানান, যেসব মেয়ে ভালো ফলাফল করবে, তাদের সরকার থেকে উপবৃত্তির ব্যবস্থা করা হবে।

তারেক রহমান তার বক্তব্যে খালেদা জিয়ার সময়ের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত খালেদা জিয়া মেয়েদের মেট্রিক পর্যন্ত শিক্ষা ফ্রি করেন। পরে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তিনি তা ইন্টারমিডিয়েট পর্যন্ত বাড়ান।

এখন সেই ধারাবাহিকতায় উচ্চশিক্ষায় মেয়েদের পূর্ণ সুযোগ দিতে এই সিদ্ধান্ত বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারের অন্যান্য উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, সরকার গঠনের প্রথম সাত থেকে দশ দিনের মাথায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। সারা দেশে প্রায় ১২ লাখ কৃষক এই সুবিধা পাবেন। এ ছাড়া কৃষক কার্ড দেওয়ার কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।

বেকার তরুণদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘আমরা বলেছিলাম বন্ধ কলকারখানাগুলো চালু করার ব্যবস্থা করব। ইনশাল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব।’

বিদেশে জনশক্তি রপ্তানি প্রসঙ্গে তিনি জানান, যেসব দেশে বাংলাদেশি শ্রমিক যাওয়া কমে গেছে বা বন্ধ আছে, সেসব দেশের সঙ্গে কথা বলেছে সরকার। খুব দ্রুত সেসব দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খালের পানি কৃষক সেচের কাজে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি মাছ চাষ, হাঁস পালন ও বৃক্ষরোপণের মাধ্যমেও কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান তিনি।

ক্রীড়া উন্নয়নের কথাও বলেন তারেক রহমান। আগামী মাসের ২ তারিখ সিলেট থেকে সারা দেশে নতুন ও পেশাদার খেলোয়াড় তৈরির কাজ শুরু হবে বলে জানান। এ ছাড়া ৫০০ পেশাদার খেলোয়াড়কে সরকারের পক্ষ থেকে সম্মাননা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে ধর্মীয় নেতাদের কথাও বলেন। তিনি জানান, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল- সরকার গঠন করলে মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানের ব্যবস্থা করা হবে। সেই কাজটি শুরু হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি, ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত