সংবাদ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে নেই মিরাজ, নতুন মুখ রবিউল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:২১ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে নেই মিরাজ, নতুন মুখ রবিউল

আসন্ন জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট দলে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে দেয়া হয়েছে বিশ্রাম। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার রবিউল হক। দলে রয়েছেন তাওহিদ হৃদয়।

আগামী ২৮ জুন হারারেতে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে হওয়ায় এই টেস্টে অনুমিতভাবে বিশ্রাম দেয়া হয়েছে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে। চোট কাটিয়ে দলে ফিরেছেন কাউন্টি খেলতে যাওয়া হাসান মাহমুদ। আগের সিরিজে বাদ পড়া খালেদ আহমেদকেও ফেরানো হয়েছে দলে।

বড় চমক মিরাজের না থাকা। অফ স্পিনিং এই অলরাউন্ডারকে জিম্বাবুয়ে টেস্টে বিশ্রামে রাখার কথা জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, ‘আমাদের নাঈম হাসান আছেন, যিনি সুযোগ কম পান। এই সিরিজে তাকে সুযোগ দিতে চাই। মিরাজের সঙ্গে আমরা কথা বলেছি, সেও বিশ্রাম নিতে রাজি হয়েছে।’

এর বাইরে বড় চমক হিসেবে এসেছেন মিডিয়াম পেসার রবিউল হক। প্রধান নির্বাচক অবশ্য তাকে পেস অলরাউন্ডার হিসেবে ‘আখ্যা’ দিয়েছেন।

২০২৪ সালে শ্রীলঙ্কা সফরে মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে সুযোগ পাওয়া তাওহিদ হৃদয়কে টেস্ট দলে আবার রাখা হয়েছে। সেবার টেস্ট অভিষেক না হওয়া হৃদয়কে লাল বলে বাজিয়ে দেখতে চান নির্বাচকরা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে মূল ব্যাটারদের সবাই আছেন স্কোয়াডে। হৃদয়ের সুযোগ পাওয়া তাই কঠিন।

টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে নেই মিরাজ, নতুন মুখ রবিউল

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত