সংবাদ

প্রশিক্ষণ শেষে নারীদের সেলাই মেশিন দিলো লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম

প্রশিক্ষণ শেষে নারীদের সেলাই মেশিন দিলো লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন

বান্দরবানের লামা উপজেলায় দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ এবং দেশের সমবায় খাতে ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত প্রতিষ্ঠান লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টরস্ কম্পিটেন্সি কোর্স (সিইউডিসিসি)’ জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) লামা ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি নারী সেলাই প্রশিক্ষণে উত্তীর্ণদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব হুমায়ুন খালিদ। তিনি বলেন, দক্ষ নেতৃত্বই একটি ক্রেডিট ইউনিয়নকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান সমবায় সদস্যদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন। তিনি মৌচাক ক্রেডিট ইউনিয়নের কার্যক্রমের প্রশংসা করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে পরিচালনা পর্ষদের সদস্যদের সুশাসন, হিসাব ব্যবস্থাপনা, অডিট এবং কৌশলগত পরিকল্পনা বিষয়ে দক্ষ করে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। আন্তর্জাতিক মানসম্পন্ন এই কোর্সে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন হুমায়ুন খালিদ, এমদাদ হোসেন মালেক, মো. ছাদিকুর রহমান এবং এম. জয়নাল আবেদীন।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনে চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিয়া উপস্থিত থেকে সমবায় খাতের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় সেলাই প্রশিক্ষণের দশম ব্যাচের সেরা তিনজন প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা এবং চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিদর্শক সুমন কুমার বিশ্বাস।

প্রতিষ্ঠাতা সিইও এম. জয়নাল আবেদীন জানান, এবারের প্রশিক্ষণে মোট ৩১ জন অংশগ্রহণ করেন। তিনি বলেন, সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতে সদস্যদের আমানতের নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি প্রতিষ্ঠানের উন্নয়নও ত্বরান্বিত হবে।

সমাপনী অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি হাবিবুর রহমানের বক্তব্যের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

প্রশিক্ষণ শেষে নারীদের সেলাই মেশিন দিলো লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত