সংবাদ

স্টার সিনেপ্লেক্সে স্পিলবার্গের নতুন সিনেমা ‘ডিসক্লোজার ডে’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:২২ পিএম

স্টার সিনেপ্লেক্সে স্পিলবার্গের নতুন সিনেমা ‘ডিসক্লোজার ডে’

বিশ্বখ্যাত নির্মাতা স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমা ‘ডিসক্লোজার ডে’ মুক্তি পাচ্ছে আজ। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হবে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্র।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাণে অসামান্য অবদান রেখে স্পিলবার্গ নিজেকে বিশ্ব সিনেমার অন্যতম প্রভাবশালী নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার পরিচালিত চলচ্চিত্রগুলোর সম্মিলিত বক্স অফিস আয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। পাশাপাশি তিনি তিনবার অস্কার জয় করে চলচ্চিত্র ইতিহাসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

দীর্ঘদিন ব্যক্তিগত ও আবেগঘন গল্পভিত্তিক চলচ্চিত্র নির্মাণের পর এবার স্পিলবার্গ ফিরেছেন তার চিরচেনা রহস্য, বিজ্ঞান ও ভিনগ্রহের জগতের গল্পে। ‘ডিসক্লোজার ডে’ নির্মিত হয়েছে ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব, পৃথিবীতে তাদের আগমন এবং সেই সত্য গোপন রাখতে পরিচালিত এক বিশাল সরকারি ষড়যন্ত্রকে কেন্দ্র করে।

যদিও সিনেমাটির পুরো কাহিনি এখনো প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে এতে রয়েছে রহস্য, রোমাঞ্চ, প্রযুক্তি এবং মানবিক আবেগের অনন্য মিশেল। চলচ্চিত্রটিতে এমিলি ব্লান্ট অভিনয় করেছেন এক আবহাওয়া সংবাদকর্মীর চরিত্রে, যার সঙ্গে ভিনগ্রহের আগন্তুকদের রহস্যময় যোগাযোগ গড়ে ওঠে। অন্যদিকে জশ ও’কনর এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যিনি মানুষের সঙ্গে অন্য জগতের যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পান। আর কলিন ফার্থকে দেখা যাবে ক্ষমতাধর এক প্রশাসনিক কর্মকর্তার ভূমিকায়, যিনি সত্য গোপন রাখতে মরিয়া।

চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ, যিনি এর আগে স্পিলবার্গের সঙ্গে ‘জুরাসিক পার্ক’-এর মতো জনপ্রিয় প্রকল্পে কাজ করেছেন।

ইতোমধ্যে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী দেখে মুগ্ধ হয়েছেন চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিকরা। অনেকেই এটিকে গত দুই দশকের মধ্যে স্পিলবার্গের অন্যতম সেরা কাজ বলে মন্তব্য করেছেন। বিশেষ করে রহস্য, অ্যাকশন, ধাওয়া-পাল্টাধাওয়া এবং আবেগঘন গল্প বলার ধরণ দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে মনে করছেন তারা। এমিলি ব্লান্টের অভিনয়ও পেয়েছে ব্যাপক প্রশংসা।

সিনেমাটি প্রসঙ্গে স্পিলবার্গ বলেন, “এই চলচ্চিত্র যেমন কিছু প্রশ্নের উত্তর দেবে, তেমনি মহাবিশ্বের অজানা রহস্য নিয়ে নতুন করে ভাবতেও বাধ্য করবে দর্শকদের।”

সবমিলিয়ে ‘ডিসক্লোজার ডে’ ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। এখন অপেক্ষা শুধু বড় পর্দায় স্পিলবার্গের নতুন জাদু দেখার।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

স্টার সিনেপ্লেক্সে স্পিলবার্গের নতুন সিনেমা ‘ডিসক্লোজার ডে’

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত