সংবাদ

৩ হাজার ফুট পতাকায় পলাশে আর্জেন্টিনা উন্মাদনা

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:১৭ পিএম

৩ হাজার ফুট পতাকায় পলাশে আর্জেন্টিনা উন্মাদনা
আকাশী-সাদা পতাকায় ছেয়ে গেছে পলাশের রাস্তা। ছবি : সংবাদ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে কেন্দ্র করে নরসিংদীর পলাশ উপজেলায় ৩ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য মিছিল করেছেন আর্জেন্টিনা সমর্থকেরা। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার পলাশ বাজার থেকে এই বিশাল মিছিলটি বের করা হয়।

পলাশ বাজার আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশ নেন কয়েক হাজার সমর্থক। ব্যান্ড পার্টির বাদ্যের তালে নেচে-গেয়ে এবং স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন ফুটবলপ্রেমীরা। সমর্থকদের সবার পরনেই ছিল আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি।

মিছিলটি পলাশ বাজার থেকে শুরু হয়ে ঘোড়াশাল-পলাশ সারকারখানা মোড় পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দুই পাশে থাকা উৎসুক মানুষ তিন হাজার ফুট দীর্ঘ এই পতাকা দেখে মুগ্ধ হন।

রুবেল নামে এক সমর্থক বলেন, ‘প্রতিটি ফুটবল বিশ্বকাপ শুরু হলে আমরা ব্যতিক্রমী আয়োজনের চেষ্টা করি। গত বিশ্বকাপে আমরা ২ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে মিছিল করেছিলাম। এবার প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকে পতাকার দৈর্ঘ্য বাড়িয়ে ৩ হাজার ফুট করা হয়েছে।’

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আর্জেন্টিনা সমর্থকদের এমন উন্মাদনা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

৩ হাজার ফুট পতাকায় পলাশে আর্জেন্টিনা উন্মাদনা

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে কেন্দ্র করে নরসিংদীর পলাশ উপজেলায় ৩ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য মিছিল করেছেন আর্জেন্টিনা সমর্থকেরা। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার পলাশ বাজার থেকে এই বিশাল মিছিলটি বের করা হয়।

পলাশ বাজার আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশ নেন কয়েক হাজার সমর্থক। ব্যান্ড পার্টির বাদ্যের তালে নেচে-গেয়ে এবং স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন ফুটবলপ্রেমীরা। সমর্থকদের সবার পরনেই ছিল আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি।

মিছিলটি পলাশ বাজার থেকে শুরু হয়ে ঘোড়াশাল-পলাশ সারকারখানা মোড় পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দুই পাশে থাকা উৎসুক মানুষ তিন হাজার ফুট দীর্ঘ এই পতাকা দেখে মুগ্ধ হন।

রুবেল নামে এক সমর্থক বলেন, ‘প্রতিটি ফুটবল বিশ্বকাপ শুরু হলে আমরা ব্যতিক্রমী আয়োজনের চেষ্টা করি। গত বিশ্বকাপে আমরা ২ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে মিছিল করেছিলাম। এবার প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকে পতাকার দৈর্ঘ্য বাড়িয়ে ৩ হাজার ফুট করা হয়েছে।’

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আর্জেন্টিনা সমর্থকদের এমন উন্মাদনা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত