‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) মানিকগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও আইনি মেলার আয়োজন করা হয়। সংবাদ’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
গাইবান্ধা : সকালে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে র্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকার। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মেরিনা সুলতানা এবং পুলিশ সুপার জসীম উদ্দিন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র, এসকেএস ফাউন্ডেশন, ব্র্যাক ও ফ্রেন্ডশিপের প্রতিনিধিরা অংশ নেন।
ঠাকুরগাঁও : সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জামাল হোসেন। এরপর একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে আদালত চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামাল হোসেন। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইউসুফ আলী এবং লিগ্যাল এইড অফিসার মজনু মিয়া। অনুষ্ঠানে এ বছর সেরা প্যানেল আইনজীবী হিসেবে ললিত কুমার রায় ও মাসুদা পারভীন ইভাকে সম্মাননা প্রদান করা হয়। কার্যালয় সূত্রে জানানো হয়, গত বছর ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিসে ৮১৪টি আবেদনের মধ্যে ৭১৪টি নিষ্পত্তি করা হয়েছে। এ সময় বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ৪৪ লাখ ৪৯ হাজার টাকা আদায় করা হয়েছে। বর্তমানে জেলার প্রতিটি ইউনিয়নে লিগ্যাল এইড কমিটি গঠন করে জনসচেতনতা বাড়ানোর কাজ চলছে।
মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সিভিল জজ আয়েশা সিদ্দিকা। বক্তারা বলেন, সরকারি খরচে আইনি সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তৃণমূলের মানুষের বিচার পাওয়ার পথ সহজ হয়েছে।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন