চট্টগ্রামের দক্ষিণ জনপদে আধুনিক চিকিৎসা শিক্ষা ও উন্নত জনশক্তি গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করল নৌবাহিনী মেডিকেল কলেজ। বুধবার বন্দরনগরীর পতেঙ্গায় বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এই আয়োজনে উপস্থিত ছিলেন নৌবাহিনী সদর দপ্তর ও চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান
বলেন, "চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের আধুনিক চিকিৎসা বিষয়ক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে
প্রতিষ্ঠিত এ মেডিকেল কলেজ
স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।"
তিনি
আশা প্রকাশ করেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই প্রতিষ্ঠানটি থেকে
পাস করা চিকিৎসকরা ভবিষ্যতে
দেশের সেবায় অগ্রণী ভূমিকা পালন করবেন।
নৌবাহিনীর
তত্ত্বাবধানে পরিচালিত এই আধুনিক মেডিকেল
কলেজটি বিএমডিসি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
অব প্রফেশনালস (বিইউপি)-এর কঠোর নীতিমালা
ও মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হচ্ছে।
উন্নত অবকাঠামো এবং বিশ্বমানের প্রশিক্ষণ
সুবিধার মাধ্যমে দক্ষ ও মানবিক
চিকিৎসক তৈরির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা
শুরু হয়েছে। ইতোমধ্যেই চলতি শিক্ষাবর্ষের ভর্তি
কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
নতুন
এই প্রতিষ্ঠানের মাধ্যমে চলতি শিক্ষাবর্ষে ৫০
জন বেসামরিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে ৫ বছর মেয়াদী
এমবিবিএস কোর্সের যাত্রা শুরু হলো।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন