সংবাদ

ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সতর্ক সাইরেন


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম

ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সতর্ক সাইরেন

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জারিয়াত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) লেবানন সীমান্ত সংলগ্ন এই এলাকায় ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট তারা সফলভাবে প্রতিহত করেছে। তবে জারিয়াত এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেনাবাহিনী আরও জানায়, ক্ষেপণাস্ত্রটি এমন এক সময়ে ও এমন একটি এলাকায় ছোড়া হয়েছে যেখানে ইসরায়েলি সৈন্যরা বিশেষ অভিযানে নিয়োজিত ছিল। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি তারা।

এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই লেবাননের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বাতুলিয়েহ শহরের একটি প্রধান পানি সরবরাহ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। শহরটিতে অবস্থানরত অবশিষ্ট বাসিন্দারা সুপেয় পানির জন্য এই কেন্দ্রের ওপরই নির্ভরশীল ছিলেন। এ ছাড়াও ইসরায়েলি বাহিনী আল-বায়াদ শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে বলে এনএনএ নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। গত বৃহস্পতিবার শান্তি বজায় রাখার স্বার্থে সেই যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়। তবে সীমান্ত এলাকায় অব্যাহত এই পাল্টাপাল্টি হামলা সেই যুদ্ধবিরতির স্থায়িত্বকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

 

 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬


ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সতর্ক সাইরেন

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জারিয়াত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) লেবানন সীমান্ত সংলগ্ন এই এলাকায় ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট তারা সফলভাবে প্রতিহত করেছে। তবে জারিয়াত এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেনাবাহিনী আরও জানায়, ক্ষেপণাস্ত্রটি এমন এক সময়ে ও এমন একটি এলাকায় ছোড়া হয়েছে যেখানে ইসরায়েলি সৈন্যরা বিশেষ অভিযানে নিয়োজিত ছিল। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি তারা।

এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই লেবাননের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বাতুলিয়েহ শহরের একটি প্রধান পানি সরবরাহ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। শহরটিতে অবস্থানরত অবশিষ্ট বাসিন্দারা সুপেয় পানির জন্য এই কেন্দ্রের ওপরই নির্ভরশীল ছিলেন। এ ছাড়াও ইসরায়েলি বাহিনী আল-বায়াদ শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে বলে এনএনএ নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। গত বৃহস্পতিবার শান্তি বজায় রাখার স্বার্থে সেই যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়। তবে সীমান্ত এলাকায় অব্যাহত এই পাল্টাপাল্টি হামলা সেই যুদ্ধবিরতির স্থায়িত্বকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

 

 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত