সংবাদ

শরিয়াহ আইন নিয়ে জামায়াতের অবস্থান কী, প্রশ্ন তথ্যমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

শরিয়াহ আইন নিয়ে জামায়াতের অবস্থান কী, প্রশ্ন তথ্যমন্ত্রীর
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

শরিয়াহ আইন নিয়ে সংসদে বিরোধীদল জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রয়াত সংসদ সদস্য সুনীল কুমার গুপ্তের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।

তথ্যমন্ত্রী বলেন, জামায়াতের আমির সম্প্রতি সংসদে বলেছেন তারা শরিয়াহ আইন কায়েম করবেন। অথচ গত ১৪ জানুয়ারি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক খ্রিষ্টান প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে আমির বলেছেন, তারা শরিয়াহ আইন রাখবেন না, ক্ষমতায় গেলে সংবিধান ও প্রচলিত আইন মেনে চলবেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি কোনো মন্তব্য করতে চাই না, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে চাই- কোনটি তাদের অবস্থান?’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে একটি বহুত্ববাদী রাজনীতির কথা বলেছে সরকার।যারা বৈচিত্র্য স্বীকার করতে চায় না, তারাই সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়।’

যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে তথ্যমন্ত্রী বলেন, ‘বৈচিত্র্য ধারণ করেই সেটি উন্নতির শিখরে পৌঁছেছে।’

জামায়াতে ইসলামীর জন্মলগ্ন থেকে ধারাবাহিক পরিবর্তনের কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। মওদুদী সাহেব ইসলামি সংবিধানের কথা বললেও পরবর্তী সময়ে পাকিস্তানের রাষ্ট্রকাঠামোতে কাদিয়ানি ইস্যুতে মনির কমিশন মওদুদীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে ফাঁসির সুপারিশ করেছিল বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী চলতি বছরের জানুয়ারিতে শরিয়াহ আইন বাতিল করে প্রচলিত আইন মেনে রাজনীতি করার প্রস্তুতি নেওয়ার জন্য জামায়াতকে ধন্যবাদ জানান।তবে তথ্যমন্ত্রী বলেন, ‘তবে পার্লামেন্টে নতুন করে প্রশ্ন আসায় গণমাধ্যমের মাধ্যমে তাদের কাছে স্পষ্ট অবস্থান জানতে চাই।’

খুলনা-১ আসনে জামায়াতে ইসলামী প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেয়। এটিকে ‘শুভ লক্ষণ’ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শরিয়াহ আইন নিয়ে জামায়াতের অবস্থান কী, প্রশ্ন তথ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত