সংবাদ

মে দিবস উপলক্ষ্যে নয়াপল্টনে আগামীকাল শ্রমিক সমাবেশ করবে বিএনপির

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পিএম

মে দিবস উপলক্ষ্যে নয়াপল্টনে আগামীকাল শ্রমিক সমাবেশ করবে বিএনপির

আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার (১ মে) রাজধানীতে বিশাল শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, "দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক পরিবেশে এবারের মে দিবস পালিত হতে যাচ্ছে। আগামীকালকের সমাবেশে প্রধান অতিথি তারেক রহমান বর্তমান শ্রম পরিস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।"

কর্মসূচি ঘোষণার সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফু

সমাবেশ সফল করতে শ্রমিক দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মে দিবস উপলক্ষ্যে নয়াপল্টনে আগামীকাল শ্রমিক সমাবেশ করবে বিএনপির

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার (১ মে) রাজধানীতে বিশাল শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, "দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক পরিবেশে এবারের মে দিবস পালিত হতে যাচ্ছে। আগামীকালকের সমাবেশে প্রধান অতিথি তারেক রহমান বর্তমান শ্রম পরিস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।"

কর্মসূচি ঘোষণার সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফু

সমাবেশ সফল করতে শ্রমিক দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত