সংবাদ

সদরপুরে সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম

সদরপুরে সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী
ছবি : সংবাদ

ফরিদপুরের সদরপুরে বিষধর গোখরা সাপের কামড় খাওয়ার পর সেই সাপটি ধরে প্লাস্টিকের বয়ামে ভরে হাসপাতালে হাজির হয়েছেন রিপন শিকদার (৩৫) নামের এক যুবক। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। সাপসহ রোগীকে হাসপাতালে দেখে সেখানে উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক কৌতূহল ও শোরগোল সৃষ্টি হয়।

আহত রিপন শিকদার ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দোকানদার।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দোকানে কাজ করার সময় একটি প্লাস্টিকের বয়ামে হাত দিতে যান রিপন। এ সময় ভেতরে লুকিয়ে থাকা একটি গোখরা সাপ তার হাতে ছোবল দেয়। তবে আতঙ্কিত না হয়ে রিপন তাৎক্ষণিক বুদ্ধিতে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে ধরে ফেলেন। এরপর সঠিক চিকিৎসা নিশ্চিত করতে সাপটি একটি বয়ামে ভরে সঙ্গে নিয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছোটেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, রিপনকে তৎক্ষণাৎ সাপের বিষনাশক বা অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফতেখার বলেন, ‘সাপে কামড়ানো রোগী সাধারণত আতঙ্কিত থাকেন। তবে এই রোগী সময়মতো হাসপাতালে এসেছেন এবং কোন সাপ কামড়েছে তা শনাক্ত করা সম্ভব হওয়ায় দ্রুত চিকিৎসা শুরু করা গেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও আমরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।’

এদিকে এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘরবাড়ি বা দোকানের কোণে জমে থাকা আসবাব ও পাত্র ব্যবহারের ক্ষেত্রে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সদরপুরে সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত