সংবাদ

জার্মানিকে স্তব্ধ করে কুরাসাওয়ের 'ঐতিহাসিক' গোল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:৩৯ পিএম

জার্মানিকে স্তব্ধ করে কুরাসাওয়ের 'ঐতিহাসিক' গোল

​বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর প্রথম ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হয়েছিল ক্যারিবীয় অঞ্চলের দল কুরাসাও। হিউস্টনে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই প্রত্যাশিতভাবে দাপট দেখাতে শুরু করে জার্মানি।

হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা শারীরিক শক্তি ও দ্রুত পাসিং ফুটবলের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। ম্যাচের তৃতীয় মিনিটে নাথানিয়েল ব্রাউন বক্সে ঢোকার চেষ্টা করলেও কুরাসাওয়ের রক্ষণভাগ তা প্রতিহত করে। শুরুর দিকে কুরাসাওয়ের জুনিনহো বাকুনা বাম দিক দিয়ে একবার আক্রমণে ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু ফাউলের কারণে সেই প্রচেষ্টা থেমে যায়।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিভারপুল তারকা ফ্লোরিয়ান ভির্ৎজের চমৎকার পাস থেকে বল পেয়ে ডান কোণে নিখুঁত কার্লিং শটে গোল করেন ফেলিক্স নমেচা। ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জার্মানি ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতেই রাখে। তারকা ঠাসা জার্মান একাদশে গোলপোস্টে অভিজ্ঞ ম্যানুয়েল ন্যুয়ার এবং রক্ষণে জশুয়া কিমিখরা থাকলেও কুরাসাও সহজে দমে যায়নি।

​বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও পাল্টা আক্রমণে ঠিকই গোল আদায় করে নেয় কুরাসাও। লিভানো কোমেনেনসিয়ার দুর্দান্ত এক গোলে ১-১ সমতায় ফেরে দলটি, যা বিশ্বকাপ ইতিহাসে কুরাসাওয়ের প্রথম গোল। দারুন এক আক্রমণ থেকে জার্গেন লোকাডিয়ার প্রথম শটটি জার্মান ডিফেন্ডারদের বাধায় আটকে গিয়েছিল।

তবে ফিরতি বলে নিয়ন্ত্রণ নেন লিভানো কোমেনেনসিয়া। বক্সের ভেতর থেকে নেওয়া তার বাঁ পায়ের শটটি জশুয়া কিমিখের গায়ে লেগে দিক পরিবর্তন করে এবং গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়।

মরক্কোর রেফারি জালাল জায়েদের বাঁশিতে শুরু হওয়া এই ম্যাচে জার্মানির গতিময় ফুটবলের সামনে শুরুতে দাঁড়াতে না পারলেও, অবিশ্বাস্য এই গোলের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের আগমনী বার্তা জানান দিল কুরাসাও।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

জার্মানিকে স্তব্ধ করে কুরাসাওয়ের 'ঐতিহাসিক' গোল

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত