সংবাদ

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ মে ২০২৬, ০৯:৪৭ এএম

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করেই নাবাতিয়েহ ও টায়ার জেলাসহ বিভিন্ন এলাকায় এই ধারাবাহিক হামলা চালিয়েছে ইসরায়েল

শুক্রবার (১ মে) নাবাতিয়েহ জেলার হাব্বুশ এলাকায় চালানো হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ইসরায়েলি বিমান হামলায় ৮ জন নিহত এবং আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভারী বোমাবর্ষণে পুরো একটি আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় উদ্ধারকারী দলগুলো এখনো বিধ্বস্ত ভবনগুলোর নিচে আটকা পড়াদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে

এদিন টায়ার ও নাবাতিয়েহর পার্শ্ববর্তী এলাকাগুলোতে হামলায় আরও ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সামরিক বাহিনীর এই হামলায় কেবল সাধারণ মানুষের ঘরবাড়িই নয়, বরং একটি কনভেন্ট (ধর্মীয় মঠ) ও একটি স্কুলও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে

ইসরায়েলি সামরিক বাহিনী হাব্বুশ এলাকার বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পরপরই এই হামলা শুরু করে। তবে স্থানীয়রা জানিয়েছেন, এর আগের দিন কোনো ধরণের আগাম সতর্কতা বা আলটিমেটাম ছাড়াই একই এলাকায় ব্যাপক হামলা চালিয়েছিল ইসরায়েল

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি বলবৎ থাকার কথা থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আগ্রাসন থামছে না, যা সাধারণ নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত