ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে তেহরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরানের এমন কিছু দাবি রয়েছে যা ওয়াশিংটনের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
শুক্রবার গণমাধ্যমের
সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, “তারা (ইরান) চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। তারা এমন কিছু দাবি করছে
যেগুলোতে আমি কোনোভাবেই রাজি হতে পারি না।” তবে তেহরানের প্রস্তাবের ঠিক কোন
বিষয়টি নিয়ে তাঁর আপত্তি, সে বিষয়ে
বিস্তারিত কিছু জানাননি তিনি।
ট্রাম্প সতর্ক করে দিয়ে
বলেন, তাড়াহুড়ো করে যুদ্ধ শেষ
করা ঠিক হবে না। তাঁর মতে, সঠিক সমাধান
ছাড়া যুদ্ধ থামলে কয়েক বছরের মধ্যেই আবার নতুন করে বড় সংকট তৈরি হতে পারে। একইসাথে
তিনি হুঁশিয়ারি দেন যে, আলোচনা
ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না।
কূটনৈতিক সূত্রে জানা
গেছে, পারমাণবিক কর্মসূচি এবং
হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে এখনো পাহাড়সম দূরত্ব রয়েছে। যদিও
মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের পর কূটনৈতিক
সমাধানের পথ আরও সংকীর্ণ হয়ে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন