সংবাদ

এভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে শিক্ষার্থীরা : ত্রাণমন্ত্রী

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ২ মে ২০২৬, ০৭:৪৭ পিএম

এভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে শিক্ষার্থীরা : ত্রাণমন্ত্রী
ছবি : সংবাদ

দেশের এভিয়েশন ও অ্যারোস্পেস খাতকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে বর্তমান শিক্ষার্থীরাই ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রেখে উদ্ভাবনী কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

শনিবার (২ মে) লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান। স্বাগত বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির চিত্র তুলে ধরেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের তৈরি আধুনিক ড্রোনসহ বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করেন। ত্রাণমন্ত্রী শিক্ষার্থীদের এই উদ্ভাবনী প্রদর্শনী পরিদর্শন করেন এবং তাদের মেধার প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হবে। দেশের এভিয়েশন ও অ্যারোস্পেস খাতে এই প্রতিষ্ঠান নতুন দিগন্তের সূচনা করেছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

এভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে শিক্ষার্থীরা : ত্রাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত