সংবাদ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৩ পিএম

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যাবতীয় আলোচনা ও সিদ্ধান্ত জাতীয় সংসদেই নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই বিস্তারিত আলোচনা হবে এবং এখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তিনি আরও জানান, বৈঠকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের মেয়াদ, আলোচ্য বিষয়, প্রস্তাবিত আইন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।

অধিবেশনের পরবর্তী কার্যসূচী সম্পর্কে সালাহউদ্দিন আহমদ জানান: আগামীকাল রোববার (১৫ মার্চ) অধিবেশন চলবে। এরপর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংসদ মুলতবি ঘোষণা করা হবে। ঈদের ছুটি শেষে আগামী ২৯ মার্চ পুনরায় সংসদ অধিবেশন শুরু হবে। পুরো এপ্রিল মাসজুড়ে সংসদের কার্যক্রম চলমান থাকবে।

পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঐ সময়ে জারি করা অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য বিশেষ কমিটিতে পাঠানো হবে। কমিটি সেগুলো যাচাই-বাছাই করার পর প্রতিবেদন আকারে সংসদে উত্থাপন করবে।

উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যাবতীয় আলোচনা ও সিদ্ধান্ত জাতীয় সংসদেই নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই বিস্তারিত আলোচনা হবে এবং এখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তিনি আরও জানান, বৈঠকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের মেয়াদ, আলোচ্য বিষয়, প্রস্তাবিত আইন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।

অধিবেশনের পরবর্তী কার্যসূচী সম্পর্কে সালাহউদ্দিন আহমদ জানান: আগামীকাল রোববার (১৫ মার্চ) অধিবেশন চলবে। এরপর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংসদ মুলতবি ঘোষণা করা হবে। ঈদের ছুটি শেষে আগামী ২৯ মার্চ পুনরায় সংসদ অধিবেশন শুরু হবে। পুরো এপ্রিল মাসজুড়ে সংসদের কার্যক্রম চলমান থাকবে।

পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঐ সময়ে জারি করা অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য বিশেষ কমিটিতে পাঠানো হবে। কমিটি সেগুলো যাচাই-বাছাই করার পর প্রতিবেদন আকারে সংসদে উত্থাপন করবে।

উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত