শেয়ারবাজারে দলীয় লোক বসালে, অর্থ লুটপাটের ঘটনা ঘটলে, সে দায় বিএনপিকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬’ এর ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তেব্য তিনি এ মন্তব্য করেন।
এদিন ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
বিলটির ওপর আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা 'পুঁজিবাজার লুটেরাদের বিরুদ্ধে' কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি এবং বিরোধী দলের অন্যান্য সদস্যরা বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
বিলটি উত্থাপন করে অর্থমন্ত্রী জানান, দেশের পুঁজিবাজারকে আধুনিকায়ন এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সংশোধন অত্যন্ত জরুরি।
পরে কন্ঠ ভোটে বিলটি পাস হয়।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন