সংবাদ

নৃত্যের ছন্দে নওগাঁয় দুই দিনের উৎসব

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম

নৃত্যের ছন্দে নওগাঁয় দুই দিনের উৎসব

নওগাঁয় ‘নৃত্য রং একাডেমি’র উদ্যোগে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে দুই দিনব্যাপী নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাতে শহরের পুরাতন পৌরসভা এলাকায় একাডেমি চত্বরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়। এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) শুরু হয় দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা।

অনুষ্ঠানে নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নৃত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী সাংস্কৃতিক ভাষা। এটি মানুষের ভাবনা, অনুভূতি ও ঐতিহ্যকে বহন করে। নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতির চর্চায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ওয়ালিউল ইসলাম বলেন, ‘নৃত্য আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এই প্রতিযোগিতা তরুণদের সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন লিটন বলেন, তরুণদের সংস্কৃতিমুখী করতে নিয়মিত এমন আয়োজন প্রয়োজন। এটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।

নৃত্যশিল্পী সংস্থা নওগাঁর পরিচালক মোর্শেদা বেগম শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক নবির উদ্দিন, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কায়েস উদ্দিন, মনোয়ার হোসেন লিটন, মাগফুরুল হাসান বিদ্যুৎ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুলতান মাহমুদ ও লিজা সুলতান।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ভিত্তিক বিভাগে প্রতিযোগীরা লোকনৃত্য, আধুনিক ও শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকেরা জানান, আন্তর্জাতিক নৃত্য দিবসের তাৎপর্য তুলে ধরা এবং নতুন প্রজন্মকে নৃত্যচর্চায় উদ্বুদ্ধ করতেই এই আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নৃত্যের ছন্দে নওগাঁয় দুই দিনের উৎসব

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত