সংবাদ

সচিবালয় থেকে হেঁটে ডিসি সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ মে ২০২৬, ১১:৪৩ এএম

সচিবালয় থেকে হেঁটে ডিসি সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ রবিবার (৩ মে) সকালে শুরু হওয়া ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি সচিবালয় থেকে হেঁটে সম্মেলনস্থলে পৌঁছে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার নিজ দপ্তর থেকে বের হন। এরপর তিনি পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনের দিকে রওনা হন। প্রধানমন্ত্রীর এই পথচলার সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে সাধারণ মানুষের অভিবাদনের জবাব দেন

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের, বিভিন্ন জেলার জেলা প্রশাসকেরা (ডিসি) অংশগ্রহণ করেন। সম্মেলনে মাঠ পর্যায়ের প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা রক্ষা, সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং জনসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে

উল্লেখ্য, প্রতি বছর ডিসি সম্মেলনের মাধ্যমে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের সাথে মাঠ প্রশাসনের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। প্রধানমন্ত্রীর এই পদযাত্রা এবং সম্মেলনে সশরীরে যোগদান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

সচিবালয় থেকে হেঁটে ডিসি সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ রবিবার (৩ মে) সকালে শুরু হওয়া ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি সচিবালয় থেকে হেঁটে সম্মেলনস্থলে পৌঁছে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার নিজ দপ্তর থেকে বের হন। এরপর তিনি পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনের দিকে রওনা হন। প্রধানমন্ত্রীর এই পথচলার সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে সাধারণ মানুষের অভিবাদনের জবাব দেন

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের, বিভিন্ন জেলার জেলা প্রশাসকেরা (ডিসি) অংশগ্রহণ করেন। সম্মেলনে মাঠ পর্যায়ের প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা রক্ষা, সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং জনসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে

উল্লেখ্য, প্রতি বছর ডিসি সম্মেলনের মাধ্যমে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের সাথে মাঠ প্রশাসনের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। প্রধানমন্ত্রীর এই পদযাত্রা এবং সম্মেলনে সশরীরে যোগদান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত