যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগামীকাল সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
আজ রবিবার (৩ মে)
ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়,
স্থানীয় সময় গত শনিবার রাত ৮টা
৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের
একটি ফ্লাইটে লিমনের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। বর্তমানে মরদেহটি
ট্রানজিটে রয়েছে।
গত ১৬ এপ্রিল
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত দুই বাংলাদেশি
পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)
রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরদিন তাঁদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে
জানালে অনুসন্ধানে নামে পুলিশ।
তদন্তের একপর্যায়ে
লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে প্রধান সন্দেহভাজন হিসেবে তাঁর
পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
হিলসবরো কাউন্টি
শেরিফের কার্যালয় জানিয়েছে, হিশামকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার
হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক
অত্যন্ত নৃশংসভাবে লিমনের শরীর ক্ষতবিক্ষত করে একটি কালো রঙের আবর্জনার ব্যাগের
ভেতর ভরে ফেলে রেখেছিল।
এই ঘটনায় সাউথ
ফ্লোরিডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং লিমনের সহপাঠীদের মধ্যে গভীর শোক ও
ক্ষোভ বিরাজ করছে। লিমনের পরিবারের পক্ষ থেকে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জানানো হয়েছে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন