প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে একটি শক্তিশালী কাঠামো বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ রবিবার (৩ মে)
সকালে রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এক র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ
কথা বলেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন
অভিমুখে এই র্যালির আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন,
"নির্বাচনের আগে
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে বিশেষ কাঠামো গঠন করা হয়েছিল,
বর্তমান সরকার তা বাস্তবায়নে
প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তথ্য মন্ত্রণালয় এখন সেই
রূপরেখা বাস্তবে রূপ দেওয়ার কাজ করছে।"
জহির উদ্দিন স্বপন
আরও জানান, সরকার
কেবল কাগজে-কলমে নয়, বরং চিন্তাচেতনা ও মননে গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা
নিশ্চিত করতে চায়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্রের অবাধ স্বাধীনতার গুরুত্ব
তুলে ধরে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মুক্ত গণমাধ্যমের
কোনো বিকল্প নেই।
র্যালিতে তথ্য
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন