সংবাদ

হরমুজে ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’: কঠোর হুঁশিয়ারি ইরানের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ মে ২০২৬, ০৯:৫০ এএম

হরমুজে ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’: কঠোর হুঁশিয়ারি ইরানের

​ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে সরিয়ে নিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ (Project Freedom) শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার (৪ মে) থেকে এই উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সরাসরি ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

​রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলো কোনো অপরাধ করেনি, তারা কেবল পরিস্থিতির শিকার। তিনি বলেন, “অনেক জাহাজে খাদ্যসংকট দেখা দিয়েছে। এই জাহাজগুলোকে মুক্ত করা একটি মানবিক পদক্ষেপ। এটি যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং ইরানের জন্যও একটি সদয় আচরণ হবে।”

​ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই উদ্ধার কাজে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে মোকাবিলা করা হবে। মার্কিন প্রশাসনের দাবি, এই উদ্যোগ নিয়ে ইরানের সঙ্গে তাদের ‘ইতিবাচক আলোচনা’ চলছে।

​ট্রাম্পের এই ঘোষণাকে ‘বিভ্রান্তিকর’ বলে আখ্যা দিয়েছেন ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। রোববার রাতে এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক শাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপকে ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে গণ্য করা হবে। তিনি আরও যোগ করেন, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে পারস্য উপসাগর পরিচালিত হবে না।

​উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই সমাধানের পথ খুঁজছে দুই দেশ। পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত বন্ধের লক্ষ্যে ওয়াশিংটনের কাছে ১৪ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবের জবাব দিয়েছে এবং বর্তমানে তা তেহরানে পর্যালোচনা করা হচ্ছে।

​তবে বাঘাই স্পষ্ট করে দিয়েছেন, এই প্রস্তাবটি কেবল ‘যুদ্ধ অবসান’ সংশ্লিষ্ট। বর্তমান পরিস্থিতিতে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান।

​বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে সেখানে অনেক দেশের বাণিজ্যিক জাহাজ আটকে পড়েছে। ট্রাম্পের দাবি, অনেক দেশই তাদের জাহাজ উদ্ধারের জন্য ওয়াশিংটনের কাছে সহায়তা চেয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

হরমুজে ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’: কঠোর হুঁশিয়ারি ইরানের

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত