সংবাদ

জয়পুরে বিস্ফোরণ! যুব ক্ষোভে কাঁপছে ভারত

দীপক মুখার্জী
দীপক মুখার্জী প্রতিনিধি, কলকাতা
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম

জয়পুরে বিস্ফোরণ! যুব ক্ষোভে কাঁপছে ভারত
ছবি : সংগৃহীত

রাজধানী দিল্লি…মহারাষ্ট্রের পুনে…আর এবার জয়পুর—একটার পর একটা শহরে ফেটে পড়ছে যুব সমাজের ক্ষোভ। এনইইটি কেলেঙ্কারি, প্রশ্নপত্র ফাঁস, আর ক্রমবর্ধমান বেকারত্ব—এই তিনের জোটে তৈরি হচ্ছে এক বিস্ফোরক পরিস্থিতি। কিন্তু এই ক্ষোভ কি শুধুই পরীক্ষার গন্ডিতে আটকে, নাকি এর পেছনে তৈরি হচ্ছে বড় কোনও রাজনৈতিক ঝড়? জয়পুরের শহীদ স্মারকে সেই প্রশ্নেরই এক বিস্ফোরক উত্তর মিলল।

শুরুটা হয়েছিল শান্তিপূর্ণভাবেই। শত শত তরুণ-তরুণী, চাকরিপ্রার্থী, সাধারণ মানুষ একত্রিত হয়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। হাতে প্ল্যাকার্ড—‘স্টপ পেপার লিক ’, ‘সেভ আওয়ার ফিউচার ’- স্লোগানে স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা।

সমবেত জনতার একাংশ সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তীব্র স্লোগান তুলতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে যায়নি।

ঠিক সেই সময়েই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক ঘটনাস্থলে পৌঁছাতেই তাকে ঘিরে ধরে সমর্থকরা। কাঁধে তুলে নেওয়া হয়—একেবারে রাজনৈতিক মঞ্চের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি।

আর তারপরই—হঠাৎ হামলা।

অভিযোগ, ভিড়ের মধ্য থেকেই কিছু দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে একের পর এক চড় মারতে শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সমর্থকরা পাল্টা প্রতিক্রিয়া দেখায়, হামলাকারীদের ধরে ফেলে এবং মারধরের অভিযোগও ওঠে।

চরম উত্তেজনার মধ্যে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে অন্তত দুইজনকে আটক করা হয়।

এই ঘটনা এখানেই থেমে নেই। গত কয়েক সপ্তাহ ধরে ‘ককরোচ জনতা পার্টি’ সোশ্যাল মিডিয়ায় এক নতুন রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসছিল। কোনও আনুষ্ঠানিক রাজনৈতিক দলের স্বীকৃতি না থাকলেও, তরুণদের মধ্যে তাদের জনপ্রিয়তা দ্রুত বাড়ছিল- এমনকি বড় বড় রাজনৈতিক দলগুলোকেও চ্যালেঞ্জ জানাতে শুরু করেছিল তারা।

কিন্তু সেই উত্থানে হঠাৎই ধাক্কা—জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে কেন্দ্রীয় নির্দেশে বন্ধ করে দেওয়া হয় তাদের X (আগের টুইটার) অ্যাকাউন্ট।

অভিজিৎ দিপকের অভিযোগ, “আমরা কোনও উসকানিমূলক কথা বলিনি। শুধু সামাজিক ইস্যু নিয়ে কথা বলেছি। তাহলে আমাদের কণ্ঠ রোধ করা হলো কেন?”

জয়পুরের এই ঘটনা এখন আর শুধুই একটি বিক্ষোভ বা আইনশৃঙ্খলার সমস্যা নয়। এটি হয়ে উঠেছে একটি বৃহত্তর রাজনৈতিক বার্তার প্রতীক। রাস্তায় প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ায় কণ্ঠরোধ, আর নতুন শক্তির উত্থান—এই তিনের সংঘাতে তৈরি হচ্ছে এক অস্বস্তিকর সমীকরণ।

প্রশ্ন উঠছে— এই হামলা কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা? নাকি এর পেছনে রয়েছে পরিকল্পিত বার্তা?

দিল্লি থেকে পুনে, পুনে থেকে জয়পুর—একটাই ছবি বারবার সামনে আসছে—যুব সমাজের ক্ষোভ আর অস্থিরতা। আর সেই ক্ষোভ যদি রাস্তায় নেমে আসে, তাহলে তার প্রতিধ্বনি শুধু রাজপথে নয়—শাসকদের অন্দরেও পৌঁছায়।

এখন দেখার—এই আগুন কি নিভে যাবে, নাকি তা-ই হয়ে উঠবে আগামী দিনের রাজনীতির সবচেয়ে বড় বিস্ফোরণ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জয়পুরে বিস্ফোরণ! যুব ক্ষোভে কাঁপছে ভারত

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত