সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ৪ মাসে প্রাণ গেল ৯ জনের

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ৪ মে ২০২৬, ০৬:৪৩ পিএম

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ৪ মাসে প্রাণ গেল ৯ জনের
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চার মাসে জেলায় এই উপসর্গে ৯ শিশুর প্রাণহানি হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪৭ জন। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের রাব্বির সাত মাস বয়সী সন্তান গতকাল রোববার গভীর রাতে মারা যায়। শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল।

সিভিল সার্জন কার্যালয় থেকে সোমবার (৪ মে) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ৪৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

জেলায় চলতি বছরে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির পর এ পর্যন্ত ১ হাজার ২৪ জন হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৮ জন। আক্রান্তদের মধ্যে বড় একটি অংশ এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

কুষ্টিয়ায় আশঙ্কাজনক হারে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ৪ মাসে প্রাণ গেল ৯ জনের

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চার মাসে জেলায় এই উপসর্গে ৯ শিশুর প্রাণহানি হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪৭ জন। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের রাব্বির সাত মাস বয়সী সন্তান গতকাল রোববার গভীর রাতে মারা যায়। শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল।

সিভিল সার্জন কার্যালয় থেকে সোমবার (৪ মে) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ৪৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

জেলায় চলতি বছরে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির পর এ পর্যন্ত ১ হাজার ২৪ জন হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৮ জন। আক্রান্তদের মধ্যে বড় একটি অংশ এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

কুষ্টিয়ায় আশঙ্কাজনক হারে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত