সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় যুদ্ধবিরতি রক্ষার আহ্বান সৌদি আরবের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ মে ২০২৬, ১২:২৬ পিএম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় যুদ্ধবিরতি রক্ষার আহ্বান সৌদি আরবের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনা এবং নাজুক যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রমে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত এড়াতে সব পক্ষকে শান্ত হওয়ার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে দেশটি।

মঙ্গলবার (৫ মে) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই অবস্থানের কথা জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক উত্তজনা তাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পরিস্থিতি শান্ত করা এখন সময়ের দাবি।

সৌদি আরব স্পষ্ট করেছে যে, তারা যে কোনো সামরিক সংঘাতের বিপক্ষে এবং চলমান সংকটের একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছাতে আগ্রহী। বিবৃতিতে বলা হয়, দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে রিয়াদ সকল প্রকার আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দেবে।

সম্প্রতি আমিরাতের তেল স্থাপনায় ড্রোন হামলা এবং হরমুজ প্রণালীতে মার্কিন ও ইরানি বাহিনীর পাল্টাপাল্টি হুমকির পর থেকেই মধ্যপ্রাচ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে সৌদি আরবের এই আহ্বানকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় যুদ্ধবিরতি রক্ষার আহ্বান সৌদি আরবের

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনা এবং নাজুক যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রমে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত এড়াতে সব পক্ষকে শান্ত হওয়ার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে দেশটি।

মঙ্গলবার (৫ মে) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই অবস্থানের কথা জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক উত্তজনা তাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পরিস্থিতি শান্ত করা এখন সময়ের দাবি।

সৌদি আরব স্পষ্ট করেছে যে, তারা যে কোনো সামরিক সংঘাতের বিপক্ষে এবং চলমান সংকটের একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছাতে আগ্রহী। বিবৃতিতে বলা হয়, দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে রিয়াদ সকল প্রকার আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দেবে।

সম্প্রতি আমিরাতের তেল স্থাপনায় ড্রোন হামলা এবং হরমুজ প্রণালীতে মার্কিন ও ইরানি বাহিনীর পাল্টাপাল্টি হুমকির পর থেকেই মধ্যপ্রাচ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে সৌদি আরবের এই আহ্বানকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত