সংবাদ

ছাত্রদলের সাধারণ সম্পাদককে নোয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৪:২২ পিএম

ছাত্রদলের সাধারণ সম্পাদককে নোয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা
মাইজদীতে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : সংবাদ

নোয়াখালী জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে জেলায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৫মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহর মাইজদীতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের পৌর বাজার এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুলের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, সদ্য ঘোষিত ৩৭ সদস্যের জেলা কমিটি বিতর্কিত ও পকেট কমিটি। তারা দ্রুত এই কমিটি বাতিল করে পুনরায় সম্মেলনের মাধ্যমে অথবা জেলা পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে আলোচনা করে রাজপথের ত্যাগী কর্মীদের দিয়ে নতুন কমিটি করার দাবি জানান।

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং জেলায় তার প্রবেশ ঠেকাতে কঠোর হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত একটি পক্ষ ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ছাত্রদলের সাধারণ সম্পাদককে নোয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

নোয়াখালী জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে জেলায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৫মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহর মাইজদীতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের পৌর বাজার এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুলের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, সদ্য ঘোষিত ৩৭ সদস্যের জেলা কমিটি বিতর্কিত ও পকেট কমিটি। তারা দ্রুত এই কমিটি বাতিল করে পুনরায় সম্মেলনের মাধ্যমে অথবা জেলা পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে আলোচনা করে রাজপথের ত্যাগী কর্মীদের দিয়ে নতুন কমিটি করার দাবি জানান।

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং জেলায় তার প্রবেশ ঠেকাতে কঠোর হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত একটি পক্ষ ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত