সংবাদ

ফেনীতে মাদক বিরোধী অভিযানে ৪৫০ ইয়াবাসহ তাঁতীদল নেতা গ্রেফতার

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম

ফেনীতে মাদক বিরোধী অভিযানে  ৪৫০ ইয়াবাসহ তাঁতীদল নেতা গ্রেফতার
গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারি। ছবি : সংবাদ

ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে জেলা তাঁতীদলের যুগ্ন আহবায়ক মো: মামুন (৬১) ও মো: আবুল হোসেন (৪৬) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত মামুন ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে ও আবুল হোসেন ১৪ গ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের সাত ঘরিরা গ্রামের আবদু সালামের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গোপন সংবাদে ইয়াবা প্রাচারের খবর পেয়ে উপ পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম শহরের দাউদপুল সংলগ্ন ফাইভ স্টার হোটেলের সামনে অবস্থান করে সন্দেহ ভাজন মো: মামুনকে তল্লাশি করে তার কাছ থেকে (৪৫০) ইয়াবাসহ উদ্ধার করে। এসময় পুলিশ মামুনের সহযোগী মো: আবুল হোসেনকেও আটক করে। 

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে। অভিযানে ১ টি মোটর সাইকেল, ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত ২ মাদক কারবারীকে সন্ধ্যায় ফেনী মডেল থানার হস্তান্তর করা হয়েছে।

দলীয় পদের বিষয়ে জেলা তাঁতীদলের আহ্বায়ক ছরওয়ার জাহান বলেন, মো. মামুন যুগ্ম আহ্বায়ক পদের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। তবে কমিটি এখনো চূড়ান্ত হয়নি।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

ফেনীতে মাদক বিরোধী অভিযানে ৪৫০ ইয়াবাসহ তাঁতীদল নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে জেলা তাঁতীদলের যুগ্ন আহবায়ক মো: মামুন (৬১) ও মো: আবুল হোসেন (৪৬) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত মামুন ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে ও আবুল হোসেন ১৪ গ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের সাত ঘরিরা গ্রামের আবদু সালামের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গোপন সংবাদে ইয়াবা প্রাচারের খবর পেয়ে উপ পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম শহরের দাউদপুল সংলগ্ন ফাইভ স্টার হোটেলের সামনে অবস্থান করে সন্দেহ ভাজন মো: মামুনকে তল্লাশি করে তার কাছ থেকে (৪৫০) ইয়াবাসহ উদ্ধার করে। এসময় পুলিশ মামুনের সহযোগী মো: আবুল হোসেনকেও আটক করে। 

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে। অভিযানে ১ টি মোটর সাইকেল, ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত ২ মাদক কারবারীকে সন্ধ্যায় ফেনী মডেল থানার হস্তান্তর করা হয়েছে।

দলীয় পদের বিষয়ে জেলা তাঁতীদলের আহ্বায়ক ছরওয়ার জাহান বলেন, মো. মামুন যুগ্ম আহ্বায়ক পদের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। তবে কমিটি এখনো চূড়ান্ত হয়নি।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত