সংবাদ

বিএনপি নেতাকে বাসার সামনেই কোপালো দুর্বৃত্তরা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৫১ পিএম

বিএনপি নেতাকে বাসার সামনেই কোপালো দুর্বৃত্তরা
নুরুল ইসলাম

ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসার সামনে ওয়ার্ড বিএনপির এক নেতাকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। আহত নুরুল ইসলাম (৫৫) ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব।

আহত নুরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন জানান, জুমার নামাজ শেষে বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন তার ভাই। এ সময় দুটি বাইকে করে আসা পাঁচ-ছয়জন তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।

মুখের বাম পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম হয়েছেন নুরুল ইসলাম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মোহাম্মদপুর থানার পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু বলা সম্ভব নয়। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’ তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রাজনৈতিক শত্রুতার জেরেই হামলাটি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

বিএনপি নেতাকে বাসার সামনেই কোপালো দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসার সামনে ওয়ার্ড বিএনপির এক নেতাকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। আহত নুরুল ইসলাম (৫৫) ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব।

আহত নুরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন জানান, জুমার নামাজ শেষে বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন তার ভাই। এ সময় দুটি বাইকে করে আসা পাঁচ-ছয়জন তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।

মুখের বাম পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম হয়েছেন নুরুল ইসলাম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মোহাম্মদপুর থানার পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু বলা সম্ভব নয়। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’ তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রাজনৈতিক শত্রুতার জেরেই হামলাটি হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত