সংবাদ

দুমকিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম

দুমকিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা
শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থকরা। ছবি : সংবাদ

পটুয়াখালীর দুমকিতে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১৯ জুন) বিকেল কয়েক হাজার  ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এমন আনন্দমুখর আয়োজন উপভোগ করেন শহরের ফুটবলপ্রেমীরা।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার  বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে  উপজেলার সরকারি জনতা কলেজ মাঠে জড়ো হন ব্রাজিল সমর্থকেরা। সবার পরনে ছিল হলুদ জার্সি, সঙ্গে ব্রাজিলের পতাকা ও বাঁশি। শোভাযাত্রার প্রথমে একটি পিকআপের সামনে ছিল সমর্থকদের ব্যানার। পুরো আয়োজনে ব্রাজিলের পক্ষে স্লোগান ও বাঁশি বাজিয়ে সমর্থকেরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। শোভাযাত্রাটি প্রায় আধা ঘণ্টা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে একই স্থানে এসে শেষ হয়। 

শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক আকাশ বলেন, ‘আমরা ফুটবল ভালোবাসি। ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগেরও নাম। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ ও সমর্থকদের একত্র করতেই আমরা এই আয়োজন করেছি।’

আরেক ব্রাজিল সমর্থক রিয়াজুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপ ফুটবল ঘিরে শহরে একটি আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ তৈরি করতেই এই শোভাযাত্রার আয়োজন। নিজেদের অবস্থান জানান দিতেও এটি করা। আমরা সবার মধ্যেই উৎসবের রং ছড়িয়ে দিতে চাই।

 উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা বলেন, ‘বিশ্বকাপ ফুটবল ঘিরে সবার মধ্যে যে আনন্দ-উল্লাস আমরা দেখি, সেটি ইতিবাচক। বিশেষ করে তরুণেরা যেভাবে নিজেদের আবেগ ও সমর্থন প্রকাশ করেন, তা সমাজে সৌহার্দ্য-সম্প্রীতি বাড়ায়।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

দুমকিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত