আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী বিশেষ আয়োজনের প্রথম দিন।
শুক্রবার (১৯ জুন) সকালে লোকনাথ মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের উদ্যোগে এবং সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের ৭৫ জন শিক্ষার্থীসহ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া এই আয়োজনে ৩০ ধরনের আসন ও প্রাণায়াম প্রদর্শন করা হয়। পরে আন্তর্জাতিক যোগ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা এবং জলযোগের মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়।
প্রতিবছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। ২০১৪ সালে জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবের পর ১৭৫টি দেশের সমর্থনে এই দিনটি যোগ দিবস হিসেবে স্বীকৃতি পায়। ২১ জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, যা অনেক সংস্কৃতিতে যোগের চর্চার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
১২তম আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য 'সুস্থ বার্ধক্যের জন্য যোগ'। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস এই প্রতিপাদ্যের গুরুত্ব তুলে ধরেন। যোগশাস্ত্র শারীরিক ও মানসিক সুস্থতা, গতিশীলতা ও মর্যাদা বজায় রাখতে সহায়তা করে বলে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও তার বাণীতে উল্লেখ করেছেন।
স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট ভূষণজিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী হাই কমিশনের দ্বিতীয় কর্মকর্তা শ্রী রাজেশ ভাটিয়া, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান টিপু, ড. মো. আবু তাহের, এডভোকেট অমূল্য কুমার ঘোষ, ডা. এ কে জিল্লুল হক ও শীলা তালুকদার প্রমুখ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন