রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এই সংকট সমাধানে বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলোর সহায়তা চেয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যু নিরসনে সংলাপের মাধ্যমে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।
বুধবার (৬ মে) রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনে ‘ইনস্টিটিউট
অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিস রিসার্চ’ আয়োজিত এক সেমিনার শেষে গণমাধ্যমকর্মীদের
তিনি এসব কথা বলেন।
দেশকে বিনিয়োগবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন,
বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সরকারি বিভিন্ন এজেন্সির ধীরগতি। তিনি বলেন,
“সরকার দেশকে বিনিয়োগবান্ধব করতে চায়। এর জন্য যেসব বাধা রয়েছে, বিশেষ করে সরকারি সংস্থাগুলোর
কাজের যে মন্থর গতি, তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।”
দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মির্জা
ফখরুল জানান, সরকার খুব দ্রুত জ্বালানি সংকট থেকে উত্তরণের জন্য কাজ করছে। জ্বালানি
সমস্যার সমাধান হলে বিনিয়োগ আরও বাড়বে এবং এর ফলে দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি
পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে এবং আন্তর্জাতিক
ক্ষেত্রে রোহিঙ্গা ইস্যু মোকাবিলায় সরকার সব ধরনের কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতা চালিয়ে
যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন