তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র অরলেকার আবারও প্রত্যাখ্যান করলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়কে। তাকে বলেছেন, ১১৮ জন বিধায়কের সমর্থনের সই নিয়ে ফিরতে। বৃহস্পতিবার (৭ মে) রাজভবনে দ্বিতীয় দিনের মতো সরকার গঠনের দাবি জানাতে গেলে এই জবাব দেন গভর্নর।
সূত্র জানায়, গভর্নর বিজয়কে বলেন, টিভিকে এখনও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছায়নি। তিনি বিজয়কে পরামর্শ দেন, শপথ প্রক্রিয়া শুরুর আগে ১১৮ জন বিধায়কের সই নিয়ে আসতে।
গভর্নর বিজয়কে বলেন, ‘অনুগ্রহ করে ১১৮টি সই নিয়ে আসুন। প্রমাণ করুন টিভিকে-এর সংখ্যাগরিষ্ঠতা আছে। তারপর শপথ হতে পারে।’
সূত্রের বরাতে আরও জানা যায়, গভর্নর লিখিত সমর্থনের ওপর জোর দিয়েছেন, যাতে সরকার গঠনের পর স্থিতিশীল থাকে এবং ভেঙে না পড়ে।
এর আগে বুধবার প্রথম দাবি জানাতে গিয়েও ফিরে যেতে হয়েছিল বিজয়কে। টানা দ্বিতীয় দিন গভর্নরের ‘না’ শব্দ শুনে জোট সরকার গঠনের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, তামিলনাড়ুর রাজনীতিতে এখন জটিল সমীকরণ। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে টিভিকে আরও জোটসঙ্গী খুঁজতে হবে। এদিকে বিজয়ের সমর্থকরা বলছেন, তাদের নেতাকে বারবার হয়রানি করা হচ্ছে।
তবে গভর্নর অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ ছাড়া কাউকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো সম্ভব নয় বলে স্পষ্ট করে দিয়েছেন গভর্নর।সূত্র: ইন্ডিয়া টুডে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন