সংবাদ

ভোটের পরের সহিংসতায় পশ্চিমবঙ্গে পাঁচ খুন

প্রতিনিধি, কলকাতা
প্রতিনিধি, কলকাতা
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

ভোটের পরের সহিংসতায় পশ্চিমবঙ্গে পাঁচ খুন
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ। পালাবদলের আবহে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে ভোট পরবর্তী ভয়াবহ হিংসা। গত ৪৮ ঘণ্টায় অন্তত পাঁচজনের মৃত্যুর ঘটনায় কার্যত চরম উদ্বেগে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাচন কমিশন ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা করলেও পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে।

এই আবহেই বুধবার (৬ মে) গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে জয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অভিযোগের তীর সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও তৃণমূল এই ঘটনার তীব্র নিন্দা করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে দোহরিয়া এলাকায় গাড়িতে করে যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ। সেই সময় একটি গাড়ি সামনে এসে পথ আটকে দেয়। ঠিক তখনই বাইকে চেপে আসা দুই দুষ্কৃতকারী এলোপাতাড়ি ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায়। গাড়ির কাচ ভেদ করে গুলি লাগে চন্দ্রনাথের মাথা ও শরীরে। গুরুতর আহত হন চালক বুদ্ধদেব বেরাও। দ্রুত নিউ বারাকপুরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর রাতেই এলাকায় পৌঁছে যান শুভেন্দু অধিকারী, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা। নার্সিংহোম চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

ইতোমধ্যেই হামলায় ব্যবহৃত সন্দেহভাজন গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, হামলাকারীরা পেশাদার ভাড়াটে খুনি।

চন্দ্রনাথ রথ একসময় ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন। গত পাঁচ বছর ধরে শুভেন্দু অধিকারীর বিশ্বস্ত সহকারী হিসেবে কাজ করছিলেন।

তবে শুধু মধ্যমগ্রামেই নয়, বুধবার রাত থেকেই উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় নতুন করে ছড়িয়েছে অশান্তি। সোদপুরের দত্ত রোড এলাকায় বোমাবাজিতে কয়েকজন আহত হয়েছেন। বসিরহাটের গোত্রা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন এক বিজেপি কর্মী।

অন্যদিকে, কোচবিহারের সিতাইয়ে তৃণমূল সমর্থক মুন্নাফ মিয়ার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ মারা হয়। গভীর রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। তুফানগঞ্জ ও উত্তর দিনাজপুরের চোপড়াতেও আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা।

রাজ্যের বিভিন্ন প্রান্ত- আসানসোল, নন্দীগ্রাম, রঘুনাথপুর, আরামবাগ, রামপুরহাট, ঝাড়গ্রাম, বনগাঁ ও মুর্শিদাবাদ- জুড়ে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের খবর মিলেছে। তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ। বিভিন্ন এলাকায় কর্মীদের বাড়ি ও দোকান ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে। বহু জায়গায় মহিলাদেরও হেনস্তার অভিযোগ উঠেছে।

রাজ্যের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন, “ভোট পরবর্তী হিংসা ঠেকাতে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। প্রয়োজন হলে কার্ফুও জারি করা হবে।”

ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে তিনি জানান, এখনও পর্যন্ত ভোট পরবর্তী হিংসার ঘটনায় ২০০টি এফআইআর দায়ের হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৪৩৩ জন। আগাম সতর্কতামূলক গ্রেপ্তারির সংখ্যা ১১০০। কলকাতা পুলিশ এলাকায় ৩৯টি মামলা দায়ের হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ১০০ জনকে। বাজেয়াপ্ত হয়েছে তিনটি বন্দুক ও ছ’রাউন্ড গুলি।

শহরে মোতায়েন করা হচ্ছে ৬৫ কোম্পানি বাহিনী ও ৪০টি কুইক রেসপন্স টিম। অনুমতি ছাড়া মিছিলের উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ভোটের পরের সহিংসতায় পশ্চিমবঙ্গে পাঁচ খুন

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত