সংবাদ

২৫ বৈশাখ: আসে গান, আসে রবি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ মে ২০২৬, ০১:৫০ এএম

২৫ বৈশাখ: আসে গান, আসে রবি
বাংলা সাহিত্যের মহীরুহ রবীন্দ্রনাথ ঠাকুর

বাংলা সাহিত্যের মহীরুহ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মদিন আজ। বঙ্গাব্দ ১২৬৮ সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বিশ্বকবি। বাংলা পঞ্জিকার হিসেব অনুযায়ী আজ ২৫ বৈশাখ শুক্রবার। শান্তি ও মানবতার কবিকে নিয়ে সারা দেশেই উৎসবের আমেজ।

গল্পে, উপন্যাসে, কবিতায়, প্রবন্ধে, নতুন সুরে ও বিচিত্র গানের বাণীতে, অসাধারণ সব দার্শনিক চিন্তায়, চিত্রকলায়- সর্বত্রই চির নবীন রবীন্দ্রনাথ। মানুষের মুক্তির দর্শনই ছিল কবিগুরুর দর্শন। বিশ্বমানবতায় বিশ্বাস করতেন এই মানবতাবাদী কবি। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই দর্শনই অন্বেষণ করেছেন।

তার হাত ধরেই বাংলা সাহিত্য বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। প্রথম এশীয় হিসেবে ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার কাছ থেকেই আমাদের জাতীয় সংগীত ও ‘বাংলাদেশ’ নামের বানানটি নেওয়া হয়েছে।

বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ, শ্রাবণের বাদলঝরা দিনে ইহলোকের মায়া ত্যাগ করেন রবীন্দ্রনাথ। সেদিন শোকার্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, ‘বাংলার কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে/ শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে।’

শিলাইদহ: আজ কবির জন্মদিনে জাতীয় পর্যায়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। কুষ্টিয়ার শিলাইদহসহ কবির স্মৃতিবিজড়িত জেলাগুলোতে তিনদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’- এ প্রতিপাদ্যে আজ থেকে শুরু হচ্ছে এই আয়োজন।

কুষ্টিয়ার শিলাইদহে অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। স্বাগত বক্তব্য দেবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ওয়াকিল আহমেদ। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

পতিসর: কবির স্মৃতিধন্য নওগাঁর পতিসরেও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সিরাজগঞ্জের শাহজাদপুরে অনুষ্ঠানে থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। খুলনার দক্ষিণডিহির আয়োজনে থাকবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রাজধানী: রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হচ্ছে চারদিনব্যাপী রবীন্দ্রজন্মজয়ন্তী। আজ বিকালে জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। প্রধান আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

শিল্পকলা একাডেমির প্রতিদিনের আলোচনা পর্ব শেষে পরিবেশিত হবে কবিগুরুর গান, নৃত্য ও আবৃত্তি। এ ছাড়া রবিবার শুরু হচ্ছে ‘রবির চিত্র চিত্রে রবী’ শীর্ষক দশদিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী। জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২তে এই প্রদর্শনী চলবে ২৩ মে পর্যন্ত।

ঢাকাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে পালিত হবে রবীন্দ্রজয়ন্তী। শান্তি ও মানবিক মূল্যবোধের প্রসারে বিশ্বকবির জীবন ও কর্মকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৮ মে ২০২৬

২৫ বৈশাখ: আসে গান, আসে রবি

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত