সংবাদ

পরিবেশ রক্ষায় কালিয়াকৈরে সচেতনতামূলক সভা

প্রতিনিধি, কালিয়াকৈর(গাজীপুর)
প্রতিনিধি, কালিয়াকৈর(গাজীপুর)
প্রকাশ: ৮ মে ২০২৬, ০৩:৩৮ পিএম

পরিবেশ রক্ষায় কালিয়াকৈরে সচেতনতামূলক সভা
কালিয়াকৈরে কৃষকদের হাতে গাছের চারা তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : সংবাদ

গাজীপুরের কালিয়াকৈরে ‘পরিবেশ সংরক্ষণে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে কালিয়াকৈর পৌরসভার মিলনায়তনে এই সভার আয়োজন করে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদ।

সংগঠনের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আবু ইউসুফ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন, পরিবেশ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ডা. ফারুক আহমেদ রিপন ও অধ্যাপক খালিদ হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আইয়ুব রানা, পরিবেশ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সহসভাপতি সানোয়ার হোসেন প্রমুখ। সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে পাঁচ শতাধিক ফলজ ও ভেষজ চারা বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৮ মে ২০২৬

পরিবেশ রক্ষায় কালিয়াকৈরে সচেতনতামূলক সভা

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈরে ‘পরিবেশ সংরক্ষণে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে কালিয়াকৈর পৌরসভার মিলনায়তনে এই সভার আয়োজন করে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদ।

সংগঠনের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আবু ইউসুফ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন, পরিবেশ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ডা. ফারুক আহমেদ রিপন ও অধ্যাপক খালিদ হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আইয়ুব রানা, পরিবেশ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সহসভাপতি সানোয়ার হোসেন প্রমুখ। সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে পাঁচ শতাধিক ফলজ ও ভেষজ চারা বিতরণ করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত