সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৩:২০ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধের দাবিতে ফরিদপুরে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধ ও হাইকোর্টের নির্দেশনার বাস্তবায়নের দাবিতে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নারী অধিকারকর্মীরা। ছবি : সংবাদ

দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধ এবং ২০০৯ সালে দেওয়া হাইকোর্টের নির্দেশনার পূর্ণ বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে নারী উন্নয়নমূলক বেসরকারি সংস্থা ‘নন্দিতা সুরক্ষা’ এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সম্প্রতি নেত্রকোনায় ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তারা অভিযোগ করেন, ২০০৯ সালে হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে সুনির্দিষ্ট নীতিমালা ও অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা দিলেও অধিকাংশ প্রতিষ্ঠানে তা এখনো কার্যকর হয়নি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তদারকি ও সুরক্ষার চরম অভাব রয়েছে।

কর্মসূচি থেকে নারী সংগঠনগুলো চার দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো-সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা চূড়ান্ত করা; হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে ৫ সদস্যের অভিযোগ কমিটি গঠন করা; আবাসিক প্রতিষ্ঠানসহ সব শিক্ষাঙ্গনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং যৌন সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তব্য দেন ‘নন্দিতা সুরক্ষা’র সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি, আইনজীবী অর্চনা দাস, জান্নাতুল ফেরদৌসী, সোনিয়া সুলতানা প্রমুখ। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত