সংবাদ

পর্তুগালে গাইবেন জেমস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৮ মে ২০২৬, ০৫:৫০ পিএম

পর্তুগালে গাইবেন জেমস

পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ বাংলা কনসার্ট। ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট ২০২৬’-এ অংশ নিতে যাচ্ছেন নগরবাউল খ্যাত সংগীতশিল্পী জেমস। বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র রবিন ঠাকুর। আগামী ২৬ জুলাই ২০২৬, বিকেল ৫টায় লিসবন-এর জনপ্রিয় ভেন্যু লিসবোয়া আউ ভিভো-তে অনুষ্ঠিত হবে এই মেগা আয়োজন।

কাজা দো বাংলাদেশ এবং নোটিসিয়াস বাংলা-এর যৌথ উদ্যোগে কনসার্টটি আয়োজন করা হচ্ছে। কনসার্ট উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে এভিনিউ রোমা-এর লিটনস টার্কিশ গ্রিল-এ এক সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়। এতে গণমাধ্যমকর্মী, কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এটি পর্তুগালে অনুষ্ঠিত সবচেয়ে বড় বাংলা কনসার্ট হতে যাচ্ছে। জেমসের উপস্থিতি প্রবাসীদের মাঝে এক টুকরো বাংলাদেশকে নতুন করে জীবন্ত করে তুলবে। ইতোমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কনসার্টটি ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কনসার্টের টিকিট তিনটি ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে— ক্লাসিক্যাল ২০ ইউরো, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি ১০০ ইউরো। টিকিট সংগ্রহ করা যাবে আয়োজক কমিটির সদস্যদের কাছ থেকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

পর্তুগালে গাইবেন জেমস

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত