বিশ্ব বাবা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী আছিয়া ইসলাম দোলার নতুন মিউজিক ভিডিও ‘বাবার ছায়া’। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আছিয়া ইসলাম দোলা’ থেকে মুক্তি পাওয়া গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে আবেগঘন সাড়া ফেলেছে।
গানটির কথা লিখেছেন
গীতিকার তারেক আনন্দ এবং সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। বাবা হারানোর দুই বছর
পর তার স্মৃতিকে কেন্দ্র করে গানটি তৈরি করেছেন দোলা। ব্যক্তিগত জীবনের গভীর অনুভূতি
ও স্মৃতির আলোকে নির্মিত এই গানকে নিজের জীবনের অন্যতম বিশেষ সৃষ্টি বলে মনে করেন তিনি।
গানটি প্রসঙ্গে
দোলা বলেন, বাবাকে নিয়ে নানা স্মৃতি তিনি প্রায়ই তারেক আনন্দের সঙ্গে ভাগ করে নিতেন।
সেই সূত্রেই বাবাকে নিয়ে একটি গান লেখার অনুরোধ করেন। প্রথমে বিষয়টি কঠিন মনে হলেও
তার জীবনের গল্প শুনে অল্প সময়ের মধ্যেই গানের কথাগুলো লিখে দেন গীতিকার। দোলার ভাষায়,
‘বাবার ছায়া’ তার জীবনের এক ধরনের প্রামাণ্য দলিল।
মিউজিক ভিডিওটির
শেষে দর্শকদের জন্য একটি বিশেষ বার্তাও সংযোজন করা হয়েছে। যাদের বাবা এখনো জীবিত আছেন,
তাদের প্রতি ভালোবাসা ও যত্নের আহ্বান জানানো হয়েছে সেখানে। পাশাপাশি স্মৃতিচারণ হিসেবে
যুক্ত করা হয়েছে দোলার বাবার সঙ্গে শেষ ফোনালাপের অডিও, যা গানটির আবেগকে আরও গভীর
করেছে।
সুরকার কিশোর দাস
বলেন, গানের কথাগুলো ছিল অত্যন্ত হৃদয়ছোঁয়া। সেই আবেগকে সুর ও সংগীতের মাধ্যমে তুলে
ধরার চেষ্টা করা হয়েছে। তার বিশ্বাস, বাবা হারানোর বেদনা যাদের জীবনে আছে, তাদের হৃদয়ে
গানটি বিশেষভাবে নাড়া দেবে।
গীতিকার তারেক আনন্দ
জানান, বাবা হারানো সন্তানদের না বলা অনুভূতি, শূন্যতা ও ভালোবাসার প্রকাশই এই গানের
মূল অনুপ্রেরণা। আর সেই আবেগের প্রতিফলনই ঘটেছে ‘বাবার ছায়া’ গানে।
বাবার প্রতি ভালোবাসা,
স্মৃতি ও শ্রদ্ধার এক আবেগময় নিবেদন হিসেবে ‘বাবার ছায়া’ ইতোমধ্যেই শ্রোতাদের হৃদয়ে
জায়গা করে নিতে শুরু করেছে।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন