দেশের স্বনামধন্য শিক্ষা উন্নয়নমূলক প্রতিষ্ঠান শাহীন শিক্ষা পরিবার এবং চ্যানেল আই-এর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে নতুন রিয়ালিটি শো ‘শাহীন শিক্ষা পরিবার–চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’।
বাংলা ও মাদ্রাসা
মাধ্যমের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে
দেশের শিশুদের ইংরেজি ভাষা ও বানান দক্ষতা উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান,
দেশের ৩৫টি ভেনুতে প্রাথমিক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত প্রায়
৩৫০ থেকে ৪০০ শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। পরে বিভাগীয় পর্যায়ের
বাছাই শেষে ১০০ জন প্রতিযোগী মূল পর্বে জায়গা করে নেবে।
নির্বাচিত এই ১০০
শিক্ষার্থীকে নিয়ে চ্যানেল আইতে প্রচারিত হবে রিয়ালিটি শোটির মূল পর্ব। প্রতিযোগিতার
নিয়ম-কানুন ও বিস্তারিত তথ্য চ্যানেল আই এবং শাহীন শিক্ষা পরিবারের অফিসিয়াল ওয়েবসাইট
ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাবে।
রিয়ালিটি শোটির
আনুষ্ঠানিক প্রচারণা উপলক্ষে ২০ জুন রাজধানীর চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন
করা হয়। এতে উপস্থিত ছিলেন জাহিদ নেওয়াজ খান, মাসুদুল আমীন শাহীন এবং মিলন সরকার।
সংবাদ সম্মেলনে
আয়োজকরা জানান, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও বানান শিক্ষায় দক্ষ
করে তোলাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভাষা শিক্ষার
প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন