সংবাদ

অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৪০ এএম

অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন

দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না-ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গুণী এই শিল্পীর অকাল মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পাঁচ বছরের একটি কন্যাসন্তান রেখে গেছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সানি রহমান গণমাধ্যমকে জাকির হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাকির হোসেন দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের ব্যাঙ্গালুরুতেও নিয়ে যাওয়া হয়েছিল।

সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে গত শনিবার (২০ জুন) মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

জাকির হোসেন দীর্ঘদিন ধরে ঢালিউডের রূপালি পর্দার পেছনে নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। পেশাদার নৃত্য নির্দেশক হিসেবে বহু চলচ্চিত্রে কাজ করে তিনি দর্শকদের নজর কাড়েন। শুধু পর্দার পেছনেই নয়, সহ-অভিনেতা হিসেবে রূপালি পর্দায় অভিনয়েও তাঁর দারুণ উপস্থিতি ছিল।

কাজের পাশাপাশি চলচ্চিত্র শিল্পীদের অধিকার ও কল্যাণেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে তিনি অত্যন্ত সুনামের সঙ্গে ‘ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক’ পদের দায়িত্ব পালন করেছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত