ভারতের বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে নতুন রোমান্টিক ড্রামা ‘ককটেল ২’। ট্রেড রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ছবিটি ভারতে প্রায় ১৩ কোটি ৫০ লাখ রুপি নেট আয় করেছে। একই সঙ্গে বিশ্বব্যাপী ছবিটির প্রথম দিনের মোট আয় প্রায় ২০ কোটি রুপির কাছাকাছি পৌঁছেছে।
মুক্তির আগেই অগ্রিম
টিকিট বিক্রিতে ভালো সাড়া পেয়েছিল ছবিটি। বিশেষ করে দেশের বড় শহরগুলোর মাল্টিপ্লেক্সগুলোতে
দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তবে একক প্রেক্ষাগৃহগুলোতে ছবিটির ব্যবসা তুলনামূলকভাবে
কিছুটা ওঠানামা করেছে বলে জানা গেছে।
ছবিতে অভিনয় করেছেন
বলিউডের জনপ্রিয় তারকা শাহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দান্না। তারকাবহুল অভিনয়শিল্পী
ও রোমান্টিক ঘরানার গল্পের কারণে মুক্তির আগেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল সিনেমাটি।
প্রথম দিনের প্রদর্শনের
পর দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র দেখা গেছে। অনেকেই অভিনয় ও বিনোদনমূলক উপস্থাপনাকে
প্রশংসা করলেও, কেউ কেউ চিত্রনাট্য ও গল্পের গভীরতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে সব আলোচনা ছাপিয়ে বক্স অফিসে দারুণ সূচনা করেছে ‘ককটেল ২’। শক্তিশালী উদ্বোধনী আয়ের মাধ্যমে ছবিটি ইতোমধ্যেই ২০২৬ সালের আলোচিত ওপেনারদের তালিকায় জায়গা করে নিয়েছে। এখন সপ্তাহান্তের আয়ই নির্ধারণ করবে সিনেমাটি দীর্ঘমেয়াদে কতটা সফল হতে পারে।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন