সংবাদ

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৮ মে ২০২৬, ০৭:৩৫ পিএম

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে চলচ্চিত্রে তুলে ধরতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে অভিজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে।

ডিএফপি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি চলচ্চিত্র নির্মাণ করা হবে জনপ্রিয় লোকগাথা ‘গাজী কালু ও চম্পাবতী’ অবলম্বনে। ইংরেজি সাবটাইটেলসহ ২৫ থেকে ৩০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা। অন্য চলচ্চিত্রটি নির্মিত হবে ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সংহতির বার্তাবাহী কোনো গল্পকে কেন্দ্র করে। ১২ থেকে ১৫ মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির জন্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকার বাজেট।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য প্রণয়ন থেকে শুরু করে কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং এবং কালার গ্রেডিংসহ নির্মাণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি চলচ্চিত্রগুলোর নির্মাণে আধুনিক প্রযুক্তি, কারিগরি দক্ষতা এবং সৃজনশীলতার সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রকল্পে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আগামী ৯ মে’র মধ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দফতরে সিলগালা খামে আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি জমা দিতে হবে। সরকারের এই উদ্যোগকে দেশের ইতিহাস-ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত