সংবাদ

৯৬ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৯:৪৯ পিএম

৯৬ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে মাটির নিচে লুকানো ৮০০ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে ২৫ বিজিবি। ছবি : সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ৮০০ পিস উন্নতমানের শাড়ির আনুমানিক বাজারমূল্য ৯৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (৯ মে) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ মুকুন্দপুর বিওপির একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২০০৮/১-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাঁশঝাড় তল্লাশি করা হয়। সেখানে মাটির নিচে গর্ত করে পাতা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় ৮০০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, জব্দ করা শাড়িগুলোর বাজারমূল্য আনুমানিক ৯৬ লাখ টাকা। উদ্ধার করা এই মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

৯৬ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত