ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি ববিতা পেলেন ‘মা পদক ২০২৬’। শনিবার (১০ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে এই সম্মাননা দেওয়া হয়।
বাস্তব জীবনে একজন দায়িত্বশীল ও আদর্শ মা হিসেবে সন্তান অনিককে বড় করে তোলার জন্যই তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
ববিতাকে সম্মাননা তুলে দেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। পুরস্কার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী।
তিনি বলেন, ‘একজন নারীর জীবনে মাতৃত্বই সবচেয়ে বড় অর্জন। অভিনেত্রী হিসেবে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু মা হিসেবে পাওয়া এই স্বীকৃতি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে।’
আলী-রূপা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে শুধু ববিতা নন, আরও ১২ জন গুণী ব্যক্তির মাকে দেওয়া হয়েছে ‘মা পদক ২০২৬’। তারা হলেন-অভিনেতা আহসান হাবিব নাসিম, নাজনিন হাসান চুমকি, সঙ্গীতশিল্পী রাশেদ, অভিনেত্রী হিমি, উপস্থাপিকা ফারহানা ন্যান্সিসহ অন্যরা। নিজেদের কৃতিত্বপূর্ণ সন্তানকে গড়ে তোলার জন্য তাঁদের মায়েদের এই সম্মাননা দেওয়া হয়।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নাম ববিতা। তিন শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি হয়ে উঠেছেন নন্দিত এক কিংবদন্তি। দীর্ঘ ক্যারিয়ারে একুশে পদক ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মাননাসহ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।
শিগগিরই আরেকটি বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন এই কিংবদন্তি অভিনেত্রী। আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে ‘আনন্দ মেলা’র পক্ষ থেকে তাকে আজীবন সম্মাননা দেওয়া হবে।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন