ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে রোমানা বেগম
(৩৫)
নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার (১০ মে) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার গজারিয়া-রাধিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমানা বেগম কসবা উপজেলার তেতুয়া গ্রামের বারু মিয়ার মেয়ে।
আহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার তৌহিন
(২৫),
কসবা উপজেলার হাসিনা বেগম
(৪৫),
হালিমা
(৩০)
ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী
(৫০)। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
সকালে কসবা উপজেলা থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা জেলা শহরের দিকে আসছিল। পথে গজারিয়া এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় মহাসড়কের পাশে ফোরলেনের কাজে ব্যবহৃত একটি রোলার গাড়ির সঙ্গে অটোরিকশাটির সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশায় থাকা পাঁচজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোমানা বেগমকে মৃত ঘোষণা করেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি)
আবু তাহের বলেন,
অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়িকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন